ভূমিকা

এমন একটা সময় কিন্তু আসলেই ছিল যে - ঘরে রান্নার জন্য বাজার থেকে কেনা খাদ্য উপকরণের মান / বিশুদ্ধতা নিয়ে তেমন কোন উদ্বেগ ছিল না। ছোট-বড় রেস্টুরেন্টের, বেকারীর এমনকি রাস্তার পাশে ছোট ছোট স্টলের খাবার এর বিশুদ্ধতা এবং মান ও প্রশ্নবিদ্ধ ছিল না। সময়ের পরিক্রমায় বাংলাদেশে খাদ্য ও খাদ্যপণ্যের গুণগত মান অপ্রত্যাশিতভাবে খারাপই হয়েছে ও মূল্য অযাচিতভাবে ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছে। আমাদের চ্যালেঞ্জ হল - আপনার প্লেটে খাবারের গুণমান, বিশুদ্ধতা এবং সতেজতা এবং পণ্যমূল্যের সামঞ্জস্যতা নিশ্চিত করে, পুরানো সেই নিরুদ্বিগ্ন দিনগুলি ফিরিয়ে আনা।

পণ্যের মান নিয়ন্ত্রণ

আমরা নিশ্চিত করি পণ্য - উৎপাদনের প্রাথমিক ধাপ (খামারের পরিবেশ, প্রাণীখাদ্য, রোগ বালাইয়ের ঔষধ, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, ক্ষতিকারক সিন্থেটিক কীটনাশক এবং ভেষজনাশক) থেকে শুরু করে আমাদের পণ্য যাতে শেষ ধাপ পর্যন্ত যে কোনো দূষণ, ক্ষতিকারক রাসায়নিক ও প্রিজারভেটিভ মুক্ত থাকে। পণ্য সংগ্রহ, পরিবহন এবং আপনার ঠিকানাতে পণ্য ডেলিভারীর প্রতিটি পদক্ষেপেই পণ্যের গুণগত মান বজায় রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকে। পণ্যের ওজন বাড়ানোর জন্য পানি, জেল, কিংবা কোনো বাহ্যিক (ক্ষতিকর, নিরপেক্ষ কিংবা উপকারী) পদার্থ ইঞ্জেক্ট, পুশ অথবা অন্য কোনো উপায়ে ব্যবহার করা হয় না। আমাদের নিজস্ব খামার সহ শুধুমাত্র মানসম্পন্ন উৎসগুলি সাবধানেই নির্বাচন করি পণ্য উৎপাদন বা সংগ্রহ করার জন্য।

তাজা পণ্য উৎপাদন এবং সংগ্রহ

আপনার অর্ডার পাওয়ার পরেই আমরা তাজা পণ্য উৎপাদন বা সংগ্রহ করি।যেই দিনের সংগ্রহ, সেই দিনেই সরবরাহ - এটাই আমাদের মূল প্রচেষ্টা। আগে থেকে সংগ্রহ করে এবং হিমায়িত করে রাখা পণ্য সামগ্রী নিয়ে আমরা কাজ করি না। এবং আমরা দ্রুততার সঙ্গে আপনাকে পণ্য সরবরাহ করে থাকি। মূলতঃ আমি নিজেই জেনে-বুঝে যা খাচ্ছি, আমার পরিবারের সদস্যরা যা খাচ্ছে, আপনাকেও তা ই দেওয়া হচ্ছে - এক্ষেত্রে আমরা কিংবা আপনি কোনোভাবেই ব্যতিক্রমী না।

Gross এবং Net ওজন সংক্রান্ত তথ্য

অর্ডারকৃত তাজা মাছের ওজন বাস্তবিকভাবে কিছুটা কম বা বেশি হতে পারে। যেমনঃ ৩ কেজি কোনো তাজা মাছের অর্ডারে নির্দিষ্টভাবে ৩ কেজি তাজা মাছই পাওয়া যাবে - এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা ২.৮ কেজি ও হতে পারে; আবার ৩.২ কেজি ও হতে পারে। আবার মাছ পরিষ্কার এবং কাটা-বাছার (যদি আপনার নির্দেশনা থাকে) পর Net ওজন পরিবর্তন হবে স্বাভাবিকভাবেই। আপনার প্রতিটি আইটেম এর Gross & Net ওজন পরিমাপ করে, তা ছবি তুলে আপনার হোয়াটস্যাপ নম্বরে (কিংবা ইমেইলে যদি আপনি হোয়াটস্যাপ ব্যবহারকারী না হোন) আমরা প্রেরণ করে দেব ডেলিভারি দেয়ার আগেই এবং প্রতিটি ডেলিভারী Invoice এ মাছের সঠিক (Gross & Net) ওজন এবং মূল্য সঠিকভাবে লিপিবদ্ধ করা হবে।

পণ্যমূল্য, পেমেন্ট এবং রিটার্ন

আমাদের পণ্যের মূল্য, যেকোনো মানসম্পন্ন খুচরা বাজার বা শপিং মলের চেয়ে বেশী না। বেশিরভাগ ক্ষেত্রে কমই। আপনার অর্ডারের দিন এবং আমাদের ডেলিভারীর দিনের মধ্যবর্তী সময়ের মধ্যে যদি বাজার মূল্য বৃদ্ধি পায়, তাহলে আমাদের Website এ যে মূল্য দেয়া ছিল, তা কোনোক্রমেই বাড়বে না। পণ্যমূল্য অস্বাভাবিক কমে গেলে, আমরা ও কমিয়ে রাখবো। ডেলিভারী ইনভয়েস এ তা লিপিবদ্ধ থাকবে। আমরা কেবল ডেলিভারীর পরেই পেমেন্ট নেই - (১) ক্যাশ (২) ব্যাংক ট্রান্সফার (৩) বিকাশ। ডেলিভারীর জন্য কোনো এক্সট্রা চার্জ নেই। ডেলিভারির সময়ে যদি কোনো কারণে আমাদের পণ্য / সেবা আপনার পছন্দ না হয়, কোনো লেনদেন ছাড়াই বিনা বাক্যব্যায় এ পণ্য গ্রহণ করবেন না। ডেলিভারির পরে (রান্নার আগে কিংবা পরে) যদি কোনো কারণে আমাদের পণ্য / সেবা আপনার পছন্দ না হয়, আমাদের WhatsApp নম্বর 01339476399 এ টেক্সট এর মাধ্যমে যোগাযোগ করুন। আপনি জানানোর ২৪ ঘন্টার মধ্যে আমরা আপনার সাথে যোগাযোগ করে সন্তোষজনক ব্যবস্থা নেবো।

কিভাবে অর্ডার করবেন? এবং Service area

(১) আমাদের অনলাইন স্টোরের মাধ্যমে অর্ডার করুন (এই ওয়েবসাইটের মেনু থেকে "Order Now" ট্যাব)। (২) পণ্যের যথাযত বিবরণ এই ওয়েবসাইটের Standard ট্যাব এ পড়ে নিতে পারেন। আমাদের পরিষেবা এই মুহূর্তে শুধুমাত্র ঢাকা শহরের মধ্যেই সীমাবদ্ধ। ঢাকা শহরের বাইরে (আশে-পাশের এলাকা) আমাদের পরিষেবা সম্প্রসারণের সুযোগ এবং চেষ্টা অব্যাহত রয়েছে।

অর্ডার এবং ডেলিভারীর সময়সূচি

অর্ডার - বুধবার ২২:০০টার মধ্যে, ডেলিভারী - শনিবার ১৪:০০টার মধ্যে। অর্ডার - বৃহস্পতিবার ২২:০০টার মধ্যে, ডেলিভারী - রবিবার ১৪:০০টার মধ্যে। অর্ডার - শুক্রবার ২২:০০টার মধ্যে, ডেলিভারী - সোমবার ১৪:০০টার মধ্যে। অর্ডার - শনিবার ২২:০০টার মধ্যে, ডেলিভারী - মঙ্গলবার ১৪:০০টার মধ্যে। অর্ডার - রবিবার ২২:০০টার মধ্যে, ডেলিভারী - বুধবার ১৪:০০টার মধ্যে। অর্ডার - সোমবার ২২:০০টার মধ্যে, ডেলিভারী - বৃহস্পতিবার ১৪:০০টার মধ্যে। অর্ডার - মঙ্গলবার ২২:০০টার মধ্যে, ডেলিভারী - শুক্রবার ১৪:০০টার মধ্যে।

Complain / Feedback

আমাদের বিশেষ অনুরোধঃ দয়া করে বিবেচনা করবেন যে - আমরা যেহেতু শুধুমাত্র তাজা পণ্য-সামগ্রী ই সরবরাহ করে থাকি, কিছু সময় বিভিন্ন কারণে আমাদের পণ্য-সামগ্রীর সরবরাহ অনিচ্ছাকৃতভাবে ব্যাহত হতে পারে। যেমনঃ জালে পর্যাপ্ত পরিমান মাছ ধরা না পরা, প্রাকৃতিক দুর্যোগ, সড়ক দুর্ঘটনা, রাজনৈতিক অস্থিরতা সহ অন্যান্য বিভিন্ন কারণ। এই ধরণের পরিস্থিতিতেও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনার পুরো অর্ডারটা সুন্দর করে সরবরাহ করতে। একান্তই অপারগ হলে আংশিক অর্ডার সরবরাহ করে বাকি টা দ্রুততার সঙ্গে পরবর্তীতে যে কোনো দিন ই সরবরাহ করার চেষ্টা করবো। এই ক্ষেত্রে ডেলিভারি না হওয়া আংশিক (কিংবা সম্পূর্ণ) অর্ডার আপনি বাতিল করে দিলেও আমরা কোনো আপত্তি করবো না। আপনার প্রত্যাশা (আমাদের পণ্যের মান এবং পরিষেবা সম্পর্কিত) পূরণ করতে পারার চেষ্টা করাটাই আমাদের অঙ্গীকার। আমরা জানি আমাদেরও মাঝে মধ্যে ভুল-ত্রুটি হবে - স্বাভাবিকভাবেই। আমাদের পণ্যের মান এবং পরিষেবা সম্পর্কিত আপনার যে কোনো Complain / Feedback আমরা ইতিবাচকভাবেই এবং গুরুত্বসহকারে নেবো। এক্ষেত্রে আমাদের WhatsApp নম্বর 01339476399 এ টেক্সট এর মাধ্যমে যোগাযোগ করুন। আপনি জানানোর ২৪ ঘন্টার মধ্যে আমরা আপনার সাথে যোগাযোগ করে সন্তোষজনক ব্যবস্থা নেবো।